চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেডে বাংলাদেশের ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত টি-টুয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি বাংলাদেশের। বিশ্ব আসরটিতে আট ম্যাচ খেলে টাইগাররা জিতেছিল কেবল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের বিপক্ষে। এমন পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে বিসিবি। এবছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে চলা আরেকটি ছোট ফরম্যাটের বিশ্বকাপ নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের আগে আসরের ভেন্যুগুলোর একটি অ্যাডিলেডে ক্যাম্প করবেন মাহমুদউল্লাহ-সাকিব-মোস্তাফিজরা। মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে গণমাধ্যমকে এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। অ্যাডিলেডে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের।

জালাল ইউনুস জানালেন বিশ্বকাপের আগে প্রায় ১৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপ ছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দল ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।

‘পরিকল্পনা বলতে, অনেকগুলো টি-টুয়েন্টি ম্যাচ আছে। ১৬টার বেশি ম্যাচ, অনেক বেশি। যে কারণে এটার জন্য আলাদা ক্যাম্প লাগছে না। মানে আমরা খেলার মধ্যেই আছি। যেটা করছি, অস্ট্রেলিয়া যাওয়ার আগে অ্যাডিলেডে কিছুদিন ক্যাম্প করবো। আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলবো নিউজিল্যান্ডে। ঈদের পর ৭-৮ দিন অনুশীলন করে দল চলে যাবে নিউজিল্যান্ডে। সম্ভবত ম্যাচগুলো ক্রাইস্টচার্চে হবে। এখনো চূড়ান্ত হয়নি। তবে নিউজিল্যান্ড ছাড়া অপর দল সম্ভবত পাকিস্তান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডজালালটি-টুয়েন্টি বিশ্বকাপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT