চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১০ মাস উড়তে পারে যে পাখি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:১৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
অদ্ভুতুড়ে, পরিবেশ
A A

পাখিটার নাম কমন সুইফট (Common Swift)। টর্পেডো মিসাইলের মতো আকৃতি, সঙ্গে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ, লম্বা ডানা। অনায়াসে যেন বাতাস কেটে ছুটে চলেছে। শত শত বছর ধরে পাখিপ্রেমিকরা এই পাখিটির ওড়ার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে এসেছে।

কিন্তু এর চেয়েও মুগ্ধ করা আরেকটি বৈশিষ্ট্য আছে ছোট এই পাখিটির। একবারের জন্যও মাটি স্পর্শ না করে টানা ১০ মাস উড়ে বেড়াতে পারে এই কমন সুইফট। দীর্ঘ সময়ের এই যাত্রার কারণে পাখিটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানী অ্যান্ডার্স হেডেনস্ট্রম বলেন, মানুষের জানা মতে বিরতিহীন ওড়ার চরমতম উদাহরণ এই কমন সুইফট। বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি জার্নালে এই পাখির বিস্ময়কর দক্ষতা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়, যার প্রধান লেখক তিনি।

হেডেনস্ট্রম ও তার সহকর্মীরা টানা দু’বছর ধরে ১৩টি সুইফট পাখিকে পর্যবেক্ষণ করেন। পাখিগুলোর পিঠে ছোট্ট ব্যাকপ্যাকে করে লাইট সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটার বসিয়ে দেয়া হয়। লাইট সেন্সরের ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় চিহ্নিত করে পাখিগুলোর অবস্থান সনাক্ত করা হচ্ছিল।common-swift

অন্যদিকে অ্যাক্সেলেরোমিটার দিয়ে প্রতিটি পাখির  ডানা ঝাপটানো ও তাদের সামনে এগিয়ে চলাকে মনিটর করা হচ্ছিল। এই দু’য়ের মাধ্যমে বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন কত দূরে এবং কত দ্রুত পাখিগুলো উড়ে যাচ্ছে এবং কতটা সময় তারা মাটিতে কাটাচ্ছে তা হিসেব করতে।

গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কমন সুইফট প্রতি বছর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মধ্য আফ্রিকা যায় টানা ১০ মাসের যাত্রা করে। এর ৯৯.৫ শতাংশ সময়ই তারা আকাশে থাকে। যখন কোনো গাছের ডালে বা মাটিতে নামে, তা মাত্র এক থেকে দু’ঘণ্টার জন্য। তারপর আবার শুরু হয় তাদের ‘ম্যারাথন ওড়া’।

Reneta

হেডেনস্ট্রম জানান, অন্য পাখিগুলো এরকম ক্ষুদ্র সময়ের জন্য থামলেও পরীক্ষাধীন তিনটি পাখি একবারের জন্যও নিচে নামেনি। এক মুহূর্তেরও বিশ্রাম ছাড়া টানা ১০ হাজার মাইল উড়েছে পাখিগুলো। অন্য কোনো প্রজাতির পাখি কয়েক সপ্তাহের বেশি এভাবে আকাশে কাটাতে পারে না।common-swift4

সারাক্ষণ ওড়ার ওপরই থাকে বলে কমন সুইফট সব কাজ আকাশেই করে। উড়ন্ত পোকামাড় খাওয়া থেকে শুরু করে প্রজনন – সবই হয় উড়তে উড়তে। উড়তে উড়তে জলাশয় থেকে তারা চুমুক দিয়ে পানি খায়।

এমনকি পাখিগুলো ঘুমের কাজটাও ওড়ার মধ্যেই সারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গতিবেগ ও গতিপথ মনিটর করার সময় এমনটা সন্দেহ করলেও এখন পর্যন্ত হেডেনস্ট্রম ও তার দল ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি।

কমন সুইফট নিয়ে হেডেনস্ট্রম ও তার গবেষক দলের তৈরি ছোট একটি ভিডিও দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাখি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT