টানা বৃষ্টিতে ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষককে দ্রুত মুগডাল তুলে আউশ আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
ভোলার সাত উপজেলায় এবার সয়াবিন, মুগ, চিনাবাদাম ও ফেলন ডালসহ বিভিন্ন রবিশস্য আবাদ করেছেন কৃষক। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রবিশস্যের অধিকাংশ ক্ষেত।
জেলার সাত উপজেলায় এবার ৬০ হাজার হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যেসব কৃষক বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








