চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ১০ শিক্ষককে অব্যাহতি, ৪৪ পরীক্ষার্থী বহিষ্কার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:০৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষককে বহিষ্কার এবং আরও এক শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৪৪ শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান তাদের বহিষ্কার করেন।

জানা যায়, টাঙ্গাইলের কালিহাতীতে আজ ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষক এবং নকল করার দায়ে ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার এলেঙ্গা বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ৬ শিক্ষক ও নকল করার দায়ে ৫ শিক্ষার্থী এবং কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ শিক্ষার্থী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষার্থী এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষক ও ৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে নকল করার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় (বালক) কেন্দ্রে ৬ জন শিক্ষার্থী এবং দায়িত্বে অবহেলার কারণে জাহিদুল ইসলাম নামের এক শিক্ষককে ১০ হাজার জরিমানা এবং তাকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় (বালিকা) কেন্দ্রে বইসহ নকল সরবরাহের অভিযোগে আটক অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা। এছাড়া সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়ার কারণে তাদের বহিষ্কার করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT