ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক টাঙ্গাইল সদর উপজেলার দেওলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবিদ হাসান আলভী (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইল ফেরার পথে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আলভীর মৃত্যু হয়। রাস্তায় মোটরসাইকেল ও মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।







