চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে স্বাধীনতাবিরোধী পরিবারে নৌকা প্রতীক

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:৫৫ অপরাহ্ন ০৮, মে ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল ও জেলার
মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা বিরোধী পিচ কমিটির সদস্য রিয়াজ উদ্দিন
মেম্বারের নাতী ও ওয়ার্ড বিএনপি’র সভাপতির ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে
সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দীঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও
মনোনয়ন বঞ্চিত ইকবাল হোসেন খান।

রোববার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে নৌকা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ সংবাদ সম্মেলন করেন ইকবাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘আমাকে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করেন। গত ১৭ এপ্রিল জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপজেলা ও জেলা মনোনয়ন বোর্ড সাক্ষাতার নিয়ে চূড়ান্তভাবে দলীয় প্রার্থী নির্বাচন করেন। দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হবার পর থেকে আমি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে থাকি।

কিন্তু গত ৭ মে তৃণমুল উপজেলা ও জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে অত্র ইউনিয়নে একজন স্বাধীনতা বিরোধীর নাতী ও বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত রেজাউল করিম মটুকে মনোনয়ন দেয়া হয়।

তিনি আরো বলেন, তাকে মনোনয়ন দেয়ায় দীঘলকান্দি ইউনিয়নের ২০২ জন মুক্তিযোদ্ধার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইকবাল বলেন, মটুর দাদা বিখ্যাত রাজাকার, পিচ কমিটির সদস্য প্রয়াত রিয়াজ উদ্দিন মেম্বার দ্বারা অনেক মুক্তিযোদ্ধারাই নির্যাতনের শিকার হয়েছিলেন। তার বাবা বর্তমানে দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড শাখার সভাপতি। স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে নৌকা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি নির্বাচনটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কা, চিন্তিত নন রিয়াল কোচ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT