চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে গাড়ি চাপায় অটোরিক্সা চালক নিহত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:২৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর গাড়ি চাপায় হাফিজুর রহমান (২১) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অটোরিক্সার এক যাত্রী। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর উপজেলার চাকন্ড ভট্রবাড়ী গ্রামের ঈমান আলীর ছেলে। আহত যাত্রীর নাম সুমাইয়া(১৪)। তার বিস্তারিত পরিচয় জাসা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি গাড়ি জামালপুরের দিকে যাচ্ছিল। অটোরিক্সাটিও একই দিকে যাচ্ছিল। এসময় মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় সেনাবাহিনীর গাড়ীটি চাপা দেয় অটোরিক্সাটিকে।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক হাফিজুর রহমান নিহত হয়। আহত হয় সুমাইয়া। পুলিশ হাফিজুরের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলসেনাবাহিনী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT