চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটেল গান দিয়ে শুরু হলো রবিন খানের ছবি

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
৯:৫৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ছবি নির্মাণ করতে যাচ্ছেন রবিন খান। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাজ শুরু হলো ছবিটির। ছবির নাম ‘মন দেব মন নেব’।

১৬ সেপ্টেম্বর রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ঈশান মাল্টিমিডিয়ায় ছবির টাইটেল গান রেকর্ডিং এর মাধ্যমে ছবির কাজ শুরু করা হয়।

নন্দিত অভিনেতা ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর কেক কেটে ছবির গান রেকর্ডিংয়ের শুভ মহরত ঘোষণা করেন। কবির বকুলের কথায় টাইটেল গানে কণ্ঠ দেন সিঁথি সাহা। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

‘আমি মন দেব মন নেব মনেরই দামে’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্রায় দুই বছর পর প্লেব্যাক করলেন সিঁথি সাহা। এ বিষয়ে সিঁথি বলেন, ‘রবিন ভাইয়ের ছবিতে গান গেয়ে খুব ভালো লাগল। আশা করি ছবিটিও ভালো হবে।’

পরিচালক রবিন খান বলেন, ‘আজ গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু করলাম। সবার শুভ কামনা চাই।’ এদিকে নায়ক নায়িকা কে হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘ সিনেমার পাত্র-পাত্রী এখনো চূড়ান্ত করিনি। এক্ষেত্রে চমক দেয়ার চেষ্টা করব।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘রবিন আমার প্রিয় মানুষ। রবিন খানের ছবির গানের শুভ মহরতে এসে আমি অনেক আনন্দিত। তরুণ নির্মাতার তরুণ ছবি। এ ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি ছবিটির সাফল্য কামনা করছি। আশা করছি রবিন অনেক ভালো মানের একটি ছবি বানাবে।’

Reneta

চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মালেক আফসারি, গীতিকার কবির বকুল, শওকত আলী ইমন, মাহফুজুর রহমান, সাংবাদিক ও নাট্যকার রেজানুর রহমানসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ২৫ সেপ্টেম্বর থেকে রংপুরে এ ছবির শুটিং শুরু হবে। ছবির চিত্রধারণ করবেন মাহফুজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT