চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টন্টন আরও ভালো লাগবে যদি…

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২৬ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
সমারসেট গ্যাজেটের খবরে তামিমের ছবি

সমারসেট গ্যাজেটের খবরে তামিমের ছবি

টন্টন থেকে: ওভাল, কার্ডিফ, ব্রিস্টল হয়ে বাংলাদেশ দল এসেছে টন্টনে। এখানকার সমারসেট কাউন্টি ক্লাব মাঠে সোমবার টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দিয়েই শেষ হবে ভেন্যুটির বিশ্বকাপ আয়োজন। পরে কাউন্টি চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটের মতোই ঘরোয়া ক্রিকেট এখানে জনপ্রিয়।

বিশ্বকাপ এলেই কেবল টন্টনের কথা মনে পড়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের। ১৯৮৩ বিশ্বকাপে একটি, ১৯৯৯ বিশ্বকাপ দুটি, এবারের বিশ্বকাপে ‍তিনটি ম্যাচের আয়োজক হতে পেরেছে সমারসেট কাউন্টি। তিন ম্যাচে ছয়টি দলকে আতিথেয়তা দিতে পেরেই অবশ্য আনন্দে ভাসছে তারা। স্থানীয় পত্রিকায় চোখ রাখলে বোঝা যাচ্ছে সেটি।

কোথায় কোথায় বড় পর্দায় খেলা দেখানো হবে সেটি নিয়েও খেলার পাতায় খবর প্রকাশিত হচ্ছে সমারসেট গ্যাজেটে। তামিম ইকবাল ব্যাটিং করছেন আর নির্ধারিত স্থানে বসে খেলা উপভোগ করছেন সবাই- এমন একটি ছবি ব্যবহার করা হয়েছে নিউজটিতে।

পত্রিকাটির আরেকটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে ‘শহরে ক্রিকেট জোয়ার।’ এতটা উৎসাহের কারণ টন্টনে আন্তর্জাতিক ওয়ানডে ফিরেছে দুই দশক পর। ১৯৯৯ বিশ্বকাপের পর আর ম্যাচ পায়নি ভেন্যুটি। ২০১৭ সালে হয়েছে কেবল একটি টি-টুয়েন্টি ম্যাচ।

১৩৭ বছরের পুরনো স্টেডিয়ামে ম্যাচ আয়োজন কেনো এত কম, সে প্রশ্নের দুটি উত্তর হতে পারে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ও মাঠের আয়তন। মাত্র সাড়ে ৮ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন এখানে। মাঠও কিছুটা ছোট। হোটেল সংকটও রয়েছে শহরটিতে। স্টেডিয়ামের কাছাকাছি হোটেল পাইনি আমরা। থাকতে হচ্ছে শহর থেকে ২০ মাইল দূরে ব্রিজওয়াটারের হলিডে ইন এক্সপ্রেস হোটেলে।

এখানে নির্জনতা আরও বেশি। মাইলের পর মাইল দিগন্তজোড়া সবুজ আর কৃষিজমির দেখা মেলে। সড়কেও নেই তেমন ব্যস্ততা। তবে দেখা যায় বিশাল বিশাল লরির ছুটে চলা। লরিতে বিভিন্ন রঙের নতুন গাড়ি। ওডি, মার্সিডিজ বেঞ্চ, জাগুয়ারের মতো বিশ্বের সব সেরা সেরা মডেলের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে টন্টনের বিভিন্ন শো-রুমে। এখানে আরেকটি পরিচিত দৃশ্য খর বোঝাই লরি ও তরল দুধের বিশাল ট্যাঙ্কার।

Reneta

বাংলাদেশ দলের কাছে একদমই অচেনা টন্টন। নতুন ভেন্যুতে তারা নামবে সেমিফাইনালের চ্যালেঞ্জে টিকে থাকার আশা নিয়ে। ক্রিকেট অনুরাগীরা টন্টনকে চিনতে ফিরে যেতে পারেন ১৯৯৯ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে। সৌরভ গাঙ্গুলি সেই ম্যাচে খেলেছিলেন ১৮৩ রানের ইনিংস। যেটি তার ক্যারিয়ারেরও সেরা।

শহরটা কেমন, এই প্রশ্ন করা হলে যে কথাটি সবার আগে আসবে সেটি হল ‘গ্রাম’। ইংল্যান্ডের অন্যান্য শহর ঘুরে আসা মানুষ তো বটেই, স্থানীয়দের চোখেও টন্টন গ্রামের মতোই। এখানকার সবুজ প্রকৃতি ও শুনশান নীরবতা বেশ উপভোগ করছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

গ্রামীণ এলাকার প্রতি বিশেষ দুর্বলতা আছে টাইগার অধিনায়কের। টিম হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মাশরাফী জানিয়েছেন জায়গাটি ভালো লাগার কথা। ভালো লাগছে আমাদেরও। এই ভালো লাগা হাজারগুণ বেড়ে যাবে যদি সোমবার উইন্ডিজকে হারাতে পারে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT