চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড় তুলেছেন রাহি, কোহলির ‘ডাক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে সকাল সকাল ঝড় তুলেছেন আবু জায়েদ রাহি। শূন্যরানেই বিরাট কোহলিকে সাজঘরের পথ দেখিয়েছেন টাইগার পেসার। তার আগে ফিরিয়েছেন চেতেশ্বর পূজারাকে। প্রথমদিনে ফিরিয়েছিলেন রোহিত শর্মাকে।

হলকার স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১৫০ রানের জবাবে প্রথমদিনে কেবল রোহিত শর্মার উইকেটটি হারিয়েছিল ভারত। শুক্রবার সকালে রাহির তোপে হারিয়েছে আরও দুটি। ১ উইকেটে ৮৬ রানে দিন শুরু করে ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

বাংলাদেশ-১৫০, ভারত-১৩৮/৩ (৩৭)

আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান পূজারা ৪৩ রানে ক্রিজে এসে ফিফটি তুলে নিয়েছেন। তাকে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানান রাহি। ৯ চারে ৭২ বলে ওয়ানডে ঢংয়ে করা ৫৪ রানের ইনিংসটি থামে পূজারার।

কোহলি এরপর ক্রিজে এসে টিকতে পেরেছেন মাত্র দুই বল। অল্পের জন্য তাকে ‘গোল্ডের ডাক’ উপহার দেয়া যায়নি। তবে রানের খাতা খোলার আগেই মুখোমুখি দ্বিতীয় বলে ভারত অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে স্বাগতিকদের বড় ঝটকাই দিয়েছেন রাহি।

অবশ্য দিনের শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে তোপ দেগেছেন রাহি। তার বল পূজারার ব্যাটের কানায় ছোবল দিয়ে স্লিপে গিয়েছিল সকাল সকালই, মিরাজ সেটি তালুতে জমাতে পারেননি। একটু কঠিন হলেও নিতে পারলে তখন ৪৩ রানে থাকা পূজারা ফিফটি পর্যন্ত যেতে পারেন না!

Reneta

সেই বলটি আবার চার হয়ে যায়, পরের বলে আরেকটি চার হাঁকিয়ে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে নেন টপঅর্ডারের এ ব্যাটসম্যান। রাহির বলেই পরে ড্রাইভ খেলতে যাওয়া পূজারাকে ওয়াইড স্লিপে দর্শনীয় ক্যাচে পরিণত করেছেন অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ।

পরে অফস্টাম্পের বাহির থেকে ভেতরে ঢোকানো দুর্দান্ত এক ডেলিভারিতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে রানের খাতা খোলার আগেই কোহলিকে সাজঘরের পথ দেখান ২৬ বছর বয়সী রাহিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবাংলাদেশ-ভারত টেস্টরাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT