চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে ফিরল কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জয় দিয়ে বিপিএল শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় ম্যাচে খেয়েছিল ধাক্কা। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬৩ রানে গুটিয়ে গিয়ে হারতে হয়েছিল ৯ উইকেটে। সেই হতাশা কাটিয়ে উঠল এক ম্যাচ পরই। শুক্রবার রাতের ম্যাচে রাজশাহী কিংসকে ৫ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা।

মিরপুরে রাজশাহীর দেয়া ১২৫ রানের ছোট লক্ষ্য ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় কুমিল্লা। এনামুল হক বিজয় ৪০, এভিন লুইস ২৮ ও তামিম ইকবাল করেন ২১ রান। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও কায়েস আহমাদ নেন একটি করে উইকেট।

নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নামতেই ছড়ায় বিস্ময়। ওপেনিংয়ে নেই তামিম! চোট কিংবা অন্য কোনো কারণ নয়; ওপেনিংয়ে এনামুলকে সুযোগ দিতেই তিন নম্বরে খেলেছেন তামিম।

নিজের জায়গা ছেড়ে এনামুলকে সুযোগ দিয়ে ভুল করেননি তামিম। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন এনামুলই। লো-স্কোরিং ম্যাচে তামিম নিজেও পেয়েছেন রান।

দুর্ভাগ্যবশত রান আউটে ফেরেন এনামুল, তার আগে ৩২ বলে ৪টি চার ১টি ছয়ে ৪০ রান করেন। আরেক ওপেনার এভিন লুইসের স্বভাবসুলভ ব্যাটিংয়ে দারুণ একটা সূচনা পেয়ে যায় কুমিল্লা। ছোট পুঁজি নিয়ে রাজশাহী সেভাবে লড়তে পারেনি সেই কারণেই।

যদিও কুমিল্লা জয় থেকে যখন খানিক দূরত্বে, তখন দ্রুত তিন উইকেট তুলে নেন রাজশাহী বোলাররা। তাতে হারের ব্যবধান কিছুটা কমেছে, ম্যাচ গড়িয়েছে ১৯ ওভারে।

Reneta

টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীর হয়ে মুমিনুল হকের সঙ্গে ওপেনিংয়ে নামেন মিরাজ। অধিনায়ক ১৭ বলে ৬ চারে ৩০ রান করলেও ব্যাটিংয়ে দলের মূল ভরসা মুমিনুল, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ ছিলেন নিষ্প্রভ। মিডলঅর্ডারে জাকির হাসান ২৭ ও শেষদিকে ইসুরু উদানা ৩২ রানের ইনিংস খেললে শতরান পাড়ি দেয় কিংসরা।

কুমিল্লার লেগস্পিনার শহিদ আফ্রিদি ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন ও লিয়াম ডসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT