চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে চোখ রেখে স্বপ্ন দুয়ারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরে রঙিন পোশাকে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ রোববার। দিল্লি, রাজকোট হয়ে নাগপুরে হতে যাচ্ছে টি-টুয়েন্টি সিরিজের ফয়সালা। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

দিল্লিতে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ রাজকোটে দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় সিরিজে এখন সমতা (১-১) বিরাজ করছে। রোববার যারা জিতবে তারাই হাসবে শেষ হাসি, উচিয়ে ধরবে ট্রফি।

ভারতে যাওয়ার আগে মাঠের বাইরের নানা ঘটনায় উত্তাল সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট। প্রথম ম্যাচেই জয় ভুলিয়ে দিয়েছে সেসব। আরেকটি জয় এখন পারে টাইগার ক্রিকেটকে সম্ভাবনার নতুন দিগন্তে নিয়ে যেতে। সবার দৃষ্টি নিবদ্ধ সেদিকেই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করলেন। বললেন, সুযোগ আছে সিরিজ জয়ের। সব বিপত্তি কাটিয়ে দলকে এক সুঁতোয় গাথা গেছে সেটিও বড় স্বস্তির জায়গা তার কাছে।

‘ভারত সফরের আগের সময়টা খুব কঠিন ছিল। কিন্তু এখন যে অবস্থা তার পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। গত দশদিনে তারা যে শক্তি ও অভিপ্রায় দেখিয়েছে তা দুর্দান্ত। নতুন কিছু করতে সবাই সম্মত। তারা বিদেশের মাটিতে খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলছে। দুই সপ্তাহ আগে যদি কেউ বলত সিরিজ জয়ের হাতছানি নিয়ে বাংলাদেশ নাগপুরে আসবে, সেটি হয়ত কেউই বিশ্বাস করত না।’

Reneta

‘আমরা তাই খুবই খুশি। আমাদের সামনে কাল বিরাট এক সুযোগ। ছেলেরা খুবই উজ্জীবিত। দিনশেষে ভারত কিন্তু বিশ্বের সেরা দলের একটি। বাংলাদেশকে কেউ সুযোগ করে দেয়নি। আমরা জানি যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি সুযোগ থাকবে।’

রাজকোটে পেসারদের পারফরম্যান্স ভালো হয়নি। সিরিজ জিততে হলে নাগপুরে ‍ঘুরে দাঁড়াতেই হবে মোস্তাফিজ-শফিউল-আল আমিনদের

ভারতের মাটিতে ভারতকে সিরিজে হারানোর চ্যালেঞ্জে জয়ী হতে পারলে সাফল্যের মুকুটে যোগ হবে বড় একটি পালক। আত্মবিশ্বাস নিয়েই তখন নামা যাবে টেস্ট সিরিজে। টি-টুয়েন্টি দলের আট ক্রিকেটার আছেন টেস্ট স্কোয়াডে। স্বাভাবিকভাবেই সাদা পোশাকের খেলায়ও থাকবে  টি-টুয়েন্টিতে ভারত-বধের প্রভাব।

বড় সাফল্যের হাতছানি এমন একটা দিনে ১৯ বছর আগে যে তারিখে কিনা প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমেছিল টিম টাইগার্স। টেস্টে ২০ বছরের পথচলা শুরুর দিনে একই প্রতিপক্ষকে এবার সামনে পাওয়া প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনার উপলক্ষ নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬

সীমান্ত হত্যা, পুশ-ইন ও মাদক পাচার নিয়ে দিল্লিতে সরব বাংলাদেশ

জুন ১৫, ২০২৬

কোটি দর্শকের হৃদয়জয়ী শাবানার জন্মদিন আজ

জুন ১৫, ২০২৬

সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য: যেকোন মূল্যে অপরাধমুক্ত করতে কোস্টগার্ডের ঘোষণা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT