চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার ‘রবিবার’, সঙ্গে প্রসেনজিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

অতনু ঘোষের ছবিতে প্রসেনজিতের নায়িকা হচ্ছেন জয়া আহসান। এ খবর পুরনো। কিন্তু ছবির নাম ছিলো অজানা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতায় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার উন্মুক্ত করা হয়। আর তখনই জানা গেল জয়ার ছবির নাম ‘রবিবার’।

পোস্টার উন্মুচনের সেই অনুষ্ঠানে জয়া-প্রসেনজিৎ সহ উপস্থিত ছিলেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।

রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হবে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকবে ছবিতে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে।

‘ময়ূরাক্ষী’র পরে অতনু ঘোষ ‘বিনিসুতোয়’ ছবির কাজ শেষ করেছেন। ‘বিনিসুতোয়’ ছবিতেও আছেন জয়া আহসান। জয়ার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। অন্যদিকে প্রসেনজিৎকে নিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমা নির্মাণ করেছিলেন ২০১৭ সালে। ছবিটি জাতীয় পুরস্কারও অর্জন করে।

‘ময়ুরাক্ষী, ‘বিনিসুতোয়’ সিনেমার পর ‘রবিবার’ হতে চলেছে ট্রিলজি। এই প্রথম একসঙ্গে কাজ করবেন জয়া আহসান ও প্রসেনজিৎ।

Reneta

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ছবিটির প্রথম ধাপের শুটিং হবে। ছবিটি প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতনু ঘোষজয়া আহসানপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়রবিবারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট চ্যানেল আইয়ের ‘আই স্ট্রাইকার’

জুন ১৭, ২০২৬

যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে ছাদেই গড়ে তুলেছেন আমের বাগান

জুন ১৭, ২০২৬

দিনাজপুরে বাণিজ্যিকভাবে ঘাস চাষে সাফল্য

জুন ১৭, ২০২৬

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT