চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে ভাবির হাতে শিশু দেবর খুন

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৬:২৭ অপরাহ্ন ১০, মে ২০২২
অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু দেবরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে। মৃত শিশু ওই গ্রামের জাহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ লাবিব (৪)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রামবাসী জানিয়েছেন, জহুরুল ইসলামের দুই ছেলে, মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুনের সাথে বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরে অতিষ্ঠ হয়ে বড় ছেলে ভিন্ন বাড়ি করে দেয়।

আজ সকালে জহুরুল বড় ছেলেকে নিয়ে মাঠে ধান কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে রিমা তার একমাত্র শিশু দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লেপ দিয়ে ঢেকে রাখে বলে জানায় প্রতিবেশিরা।

খোঁজাখুজির এক পর্যায়ে মেস্তাউলের বাড়িতে গিয়ে শিশুটির মৃতদেহ খুঁজে পায়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে শিশুটির ভাবি রিমাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, রিমা তার শিশু দেবরকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT