চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে ধর্ষণ মামলায় এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৫:২৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট সদরের ধারকী বড়াইরপাড়া গ্রামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবককে ৬০ বছর ও ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরসহ মোট ৭২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ৩টায় জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়া গ্রামের মামুন আকন্দের ছেলে মোমিন আকন্দ তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ৬ জনকে আসামী করে মামলা করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৬ জন আসামীর মধ্যে মোমিন আকন্দের নামে অভিযোগপত্র দাখিল করে।

জয়পুরহাট আদালতের সরকারি কৌশলী এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, অপহরণ ও ধর্ষণের মামলায় ওই যুবককে ৬০ বছরের সাজা ও ১২ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১২ বছরসহ মোট ৭২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT