চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় একদিন সুপারস্টার হবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট দলের উদীয়মান ব্যাটার মাহমুদুল হাসান জয়কে নিয়ে বেশ আশাবাদী মুমিনুল হক। জাতীয় দলে অল্পদিন হল আসা তরুণ ভবিষ্যতে টাইগার ক্রিকেটের সুপারস্টার হতে পারেন। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন সাদা পোশাকে বাংলাদেশের অধিনায়ক।

‘জয়ের ব্যাপারে আমি খুবই মুগ্ধ। ও হয়তবা পরে বাংলাদেশের সুপারস্টার হতে পারে। অধিনায়ক হিসেবে ওকে নিয়ে আমি খুব আশাবাদী। বড় খেলোয়াড় হওয়ার সুযোগ আছে ওর।’

২১ বছর বয়সী জয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার ছিলেন। টুর্নামেন্টের সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন। টাইগাররা উঠে যায় ফাইনালের মঞ্চে। একবছরের বেশি পেরিয়ে গেলেও সেই ম্যাচের প্রশংসা করতে ভুললেন না মুমিনুল।

‘২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালে যখন ওকে সেঞ্চুরি করতে দেখেছি, তখনই ওকে দেখে ভালো লেগেছিল।’

ঘরের মাঠে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান সিরিজে টেস্টে অভিষেকে হয়েছে জয়ের। একমাত্র টেস্টের দুই ইনিংস মিলিয়ে অবশ্য ৬ রানের বেশি তুলতে পারেননি।

ডানহাতি ব্যাটার গত বছর গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলেছিলেন। এবছর বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলেন। যাতে ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস আছে।

Reneta

সঙ্গে ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলে জানান দিয়েছেন লাল-সবুজের টেস্ট দলের জন্য প্রস্তুত তিনি। নিউজিল্যান্ডে যেয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৬৬ রানের ঝলমলে এক ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়নিউজিল্যান্ডবাংলাদেশমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT