চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যেষ্ঠ সাংবাদিক রওশনউজ্জামান মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)- এর সাবেক নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক রওশনউজ্জামান (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

বুধবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

ফুসফুসে সংক্রমণসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন দুই বছর আগে ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে সাংবাদিকতা থেকে অবসরে যাওয়া এই সাংবাদিক।

রওশনউজ্জামানের ছোট বোন রোজি আক্তার সাংবাদিকদের জানান, গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতা অনুভব করলে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

‘‘সেখানে ডাক্তাররা জানান, তার ফুসফুসের সংক্রমণ এতোটাই বেশি যে, তা অনেকটাই অকেজো হয়ে পড়েছে৷ ফুসফুসের মাত্র ১০ থেকে ২০ শতাংশ কাজ করছে।’’- বলেন রোজি।

তারপর থেকে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন রওশনউজ্জামান৷ মৃত্যকালে স্ত্রী, তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন তিনি৷

Reneta

সাংবাদিকতায় সুদীর্ঘ কর্মজীবনে রওশনউজ্জামান ইউএনবি, নিউ এইজ ছাড়াও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাসস, এএফপিসহ অনেক প্রতিষ্ঠানে কাজ করেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএনবিরওশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT