চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যামাইকায় ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগা টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনের প্রথম সেশনেই। নিজেদের সর্বোচ্চ ব্যবধানে হারের (ইনিংস ও ২১৯ রান) পর বৃহস্পতিবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার ও র‌্যাঙ্কিংয়ে অবনমন ঠেকাতে জয়ের বিকল্প নেই সাকিব-তামিম-মুশফিকদের সামনে।

অ্যান্টিগার ২২ গজে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, চোখে-মুখে চরম অসহায়ত্ব যারা অবলোকন করেছেন তাদের মনে হওয়াই স্বাভাবিক যে, সিরিজের দ্বিতীয় টেস্টে আরেরও কঠিন পরীক্ষা অপেক্ষায়। প্রথমবার লজ্জাজনক ফলের পর এবার স্বপ্ন দেখতে দুবার ভাবতে হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

সবুজ ঘাসের উপস্থিতি ছিল অ্যান্টিগার উইকেটে। এমনিতেই পেস-সহায়ক কন্ডিশন তার উপর ক্যারিবীয়দের গতি, সুইং, বাউন্স; সবমিলে প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে শুরু করে বাংলাদেশ দল। তাতেই বড় হারের ক্ষেত্র তৈরি হয়।

জ্যামাইকায়ও একইরকম উইকেটে খেলতে হবে বাংলাদেশকে। সেটি নিশ্চিত করেই বললেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই জ্যামাইকান নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, ‘অ্যান্টিগার মতো এখানেও(স্যাবাইনা পার্কে) পেসবান্ধব উইকেট প্রত্যাশা করছি। ওয়েস্ট ইন্ডিজ তাদের সুবিধামতোই উইকেট বানাবে। এখানেও সিমিং উইকেটের প্রত্যাশা করছি।’

সিমিং কন্ডিশনে কীভাবে খেলতে হবে সেটি টাইগার ব্যাটসম্যানদের কতটা বাতলে দিতে পেরেছেন ওয়ালশ? তা ম্যাচের সময়ই বোঝা যাবে। তবে এ কিংবদন্তি পেসার খেলোয়াড়দের দিচ্ছেন উপভোগের মন্ত্রই।

‘ওদের এই টেস্ট উপভোগ করতে বলেছি। বলেছি এটা পেসারদের জন্য বড় সুযোগ। নিজেদের প্রমাণ করো। আমি এই টেস্টের দিকে তাকিয়ে আছি।’

Reneta

স্যাবাইনা পার্কে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ২০০৪ সালে সেখানে খেলা সবশেষ টেস্টে ইনিংস ও ৯৯ রানে হেরেছিল হাবিবুল বাশারের দল।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫ ওভারের স্পেলে ৮ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়া কেমার রোচ খেলতে পারছেন না দ্বিতীয় টেস্ট। এ পেসারের পরিবর্তে স্বাগতিকদের স্কোয়াডে যোগ হয়েছেন তরুণ পেসার আলঝারি জোসেফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT