চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনোয়ায় ৪৩ মিনিটের নীরবতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বল পায়ে ছুটছেন ফুটবলাররা। অথচ গ্যালারিতে কোনো উন্মাদনা নেই। সুই পড়লেও যেন শোনা যাবে তার শব্দ। প্রিয় দল ২-০ এগিয়ে যাওয়ার পরও দর্শকরা নীরবতা ভাঙলেন না। গ্যালারি একেবারে নিশ্চুপ।

প্রথমটা দেখে চমকানোই স্বাভাবিক। আসল সত্য জানার পর অবশ্য সবাই সম্মান জানাবে এই দর্শকদের। ইতালির লিগে দেখা গেছে এমন অভিনব ঘটনা। দুর্ঘটনায় নিহত ৪৩ জনের জন্য ৪৩ মিনিট নীরবতা পালন করেছে ফুটবল ফ্যানরা। সিরি আ’তে জেনোয়া বনাম এম্পোলি ম্যাচে এমন ঘটনা ঘটেছে।

চলতি মাসেই জেনোয়ায় ৮০ মিটার দীর্ঘ মোটরওয়ে ব্রিজ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের। ভেঙে পড়ার সময় ব্রিজটিতে ৩০-৩৫টি গাড়ী ও তিনটি মালবাহী ট্রাক ছিল। মর্মান্তিক সেই ঘটনা আজও জেনোয়াবাসীর কাছে দুঃস্বপ্নের মতো।

সেই দুর্ঘটনার পর রোববার জেনোয়ার লুইগি ফেরাসিস স্টেডিয়ামে প্রথম ম্যাচ ছিল৷ মাঠে বল গড়ানোর আগে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন ফুটবলাররা। এরপর সমর্থকরা ৪৩ জনের স্মরণে ৪৩ মিনিট নীরবতা পালন করেন।

ম্যাচের ৪৩ মিনিট পার হওয়ার পর অবশ্য নীরবতা ভেঙে স্বাগতিক দলের সমর্থনে সমর্থকদের গলা ফাটাতে দেখা যায়। এম্পোলির বিরুদ্ধে জেনোয়া ম্যাচ জেতে ২-১ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিয়ান লিগজেনোয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT