দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্দর নগরী জেদ্দায় আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির সভাপতি মোঃ আক্কাস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এ,কে,এম, শাহজাহান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবদুর রহমান, আবদুল মান্নান, উপদেষ্টা সি আই পি নুর মোহাম্মদ ভুঁইয়া, উপদেষ্টা অয়াজিউল্লাহ্।
উপস্থিত ছিলেন খন্দকার আবদুল মাহবুদ, রৌশন জামিল শিপু, সাইফুল ইসলাম বাবুল, মনির পাটোয়ারী, আবুল খায়ের মামুনুল ইসলাম, জাকির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ খুরশিদ আলম, মহাম্মদ শাহ্বুদ্দিন, ইসমাইল আজাদ স্বপন, গাজী সাহেদ, আকরামুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমির মোহাম্মাদ ফিরোজ ও মোঃ শাহ্জাহান। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সঙ্গীত পরিবেশন করেন সমিতির সদস্যরা। এছাড়াও সমিতির সদস্যদের অংশগ্রহণে প্রদর্শিত হয় নাটিকা। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক বাহার উদ্দিন বকুল।







