চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের শেষে বসছে লঙ্কান প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১১, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অর্থনৈতিক দুরবস্থায় কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থা শ্রীলঙ্কায়। তবে পিছিয়ে থাকছে না দেশটির ক্রিকেট। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে জুলাইয়ের শেষদিকে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগটির তৃতীয় আসর মাঠে গড়াবে জুলাইয়ের ৩১ তারিখ থেকে। আগের মৌসুমের মতোই এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্লে অফের ম্যাচগুলো হবে হাম্বানটোটায়।

সবকিছু ঠিকঠাক থাকলে ২১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এসএলসির সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বিশ্বব্যাপী টি-২০ লিগ প্রতিযোগিতায় দারুণভাবে জায়গা করে নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে।’

পাঁচ দলের অংশগ্রহণে এবারের আসরে ম্যাচ হবে মোট ২৪টি। টুর্নামেন্টের গত দুই আসরে চ্যাম্পিয়ন দল জাফনা আর রানার আপ হয় গল গ্ল্যাডিডয়েটর্স।

অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের কারণে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়ার। সেক্ষেত্রে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল কয়েকটি দেশ। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টটি।

Reneta

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত। আয়োজক শ্রীলঙ্কা বাদে এবারের এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। সেই সাথে কোয়ালিফায়ার খেলে উঠে আসা একটি দল অংশ নেবে ৬ দলের এই টুর্নামেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপএসএলসিজাফনাপাকিস্তানবাংলাদেশভারতলঙ্কা প্রিমিয়ার লিগলিড স্পোর্টসশাম্মি সিলভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

এপ্রিল ২৯, ২০২৬

প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান আইজিপির

এপ্রিল ২৯, ২০২৬

শিক্ষককে ‘বাসায় ডেকে হেনস্তার’ অভিযোগ, বিচারপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

এপ্রিল ২৯, ২০২৬

অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাক কর কাঠামো সংস্কারের দাবি

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT