রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তনয় হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আইজিপি একেএম শহীদুল হক। এ ঘটনায় দুটি মামলা করেছে নিহতের পরিবার।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বলেছেন, আগের এ ধরনের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল আছে। জঙ্গি স্টাইলে খুন করা হয় জুলহাসকে। তবে এর আগের হত্যাকাণ্ড যেসব জঙ্গিরা ঘটিয়েছে তারাই এটা করেছে কিনা, তা এখনো নিশ্চিত না। তদন্তে সব কিছু বের হয়ে আসবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
ধারালো অস্ত্রের আঘাতে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই ঘটনায় নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান কলাবাগান থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আর পুলিশের এসআই শামীম আহমেদ অস্ত্র আইনে ৫-৬ জনকে আসামী করে মামলা করেছেন। জোড়া খুনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দিয়েছে কলাবাগান থানা পুলিশ।
রাজধানীর কলাবাগানে গতকাল সোমবার সন্ধ্যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড-এর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সিসি ক্যামেরার ফুটেজে খুনিদের পালিয়ে যাওয়ার দৃশ্য








