অমিতাভ বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ‘ঝান্ড’ মুক্তি পাবে ৪ জুন। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় মারাঠি পরিচালক নাগরাজ মঞ্জুলে।
ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ফুটবল প্রশিক্ষক বিজয় বারসের চরিত্রে। পথের শিশুদের নিয়ে এক স্বপ্নের দল গড়ার কথা ভাবেন এই প্রশিক্ষক। জনপ্রিয় মারাঠি সিনেমা সৈরাট-এর নায়িকা রিঙ্কু রাজগুরুকে ঝান্ড-এ দেখা যাবে।
করোনাভাইরাসের কারণে গত দুই বছরে একাধিকবার পিছিয়েছে ‘ঝান্ড’ ছবির মুক্তি। শোনা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। তবে পরে সিদ্ধান্ত নেয়া হয় হলে মুক্তি দেয়া হবে।
ঝান্ড ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে আরও আছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছবিটি।








