চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুতার ফিতা বাঁধায় নেইমারকে হলুদ কার্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মালাগার মাঠে ২-০ গোলে হেরে গিয়ে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে বাজে রেফারিংয়ের সমালোচনা করেছেন লুইস এনরিকে। জুতার ফিতা বাঁধার কারণে নেইমারকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করায় রেফারির ওপর চটেছন বার্সা কোচ।

সেটাই উগড়ে দিলেন ম্যাচের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার সময়। বার্সেলোনা বস বলেছেন, ‘এমন রেফারিং সত্যিই কষ্টকর ও দুঃখজনক। জেসুস গিলের মতো অভিজ্ঞ রেফারির কাছ থেকে এমন আচরণ সত্যিই হতাশাজনক।’

প্রথমার্ধের ২৭ মিনিটে একটি ফ্রি-কিক পায় মালাগা। সেসময় নেইমার জুতার ফিতা বাঁধার কারণে তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন রেফারি। নেইমার নাকি তখন ইচ্ছেকৃতভাবে সময় নষ্ট করেছেন। যাকে আদতে ভুল সিদ্ধান্ত বলছেন এনরিকে।

রেফারির ওরকম ভুল সিদ্ধান্তে পরে বার্সাকে ভুগতে হয়। ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন নেইমার। অবশ্য অহেতুক এক ফাউলে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন নেইমার।

পরে ৮৮ মিনিটের সময় নিশ্চিত একটি পেনাল্টিও বার্সাকে দেননি রেফারি। শেষপর্যন্ত ম্যাচটা হেরে যায় বার্সা। লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। উল্টো এক ম্যাচ বেশি খেলে শীর্ষ দল রিয়ালের থেকে এখন ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। লিগ শিরোপাই যেন ধূসর হয়ে গেছে শনিবার রাতের এই হারে।

এতকিছুর পরও আশা হারাচ্ছেন না এনরিকে। দৃঢ় বিশ্বাস সামনের ম্যাচগুলোতে জয়ে ফিরবে বার্সা। লা লিগায় এল ক্ল্যাসিকোর আগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। লিগের সামনের ম্যাচগুলো নিয়ে এনরিকে বললেন, ‘আমাদের সামনের ম্যাচগুলো আরো কঠিন হবে, গত ম্যাচেই বিপক্ষ দল যেরকম ফাউল করেছে তার কোন সিদ্ধান্ত অনুকূলে যায়নি। আমাদের এইসবের ভেতর দিয়েই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।’

Reneta

হারের টাটকা ক্ষতের সামনে দাঁড়িয়ে এদিন চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও বলতে হলো বার্সা কোচকে, ‘এপ্রিলের ১২ তারিখে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই, জুভেন্টাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ওই ম্যাচে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ঘরের মাঠে টানা ৩২ ম্যাচে জিতেছে জুভেন্টাস। আমাদের সতর্ক থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনাস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT