‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর ধাপ অতিক্রম করছি। ৩৬ বছর বয়সে এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমি একজন সুখী মানুষ।’ বললেন কারিনা কাপুর।
গত বছর ডিসেম্বর মাসে তৈমুর নামে এক পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। এখন তিনি মাতৃকালীন ছুটিতে আছেন। আগামী এপ্রিল মাস তিনি নতুন ছবি ‘ভেরি ডি ওয়েডিং’–এ কাজ শুরু করবেন।
কারিনা আরও বলেন, ‘আমি মাতৃত্ব এবং কাজ, দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিতে চাই। কোনটিই আমার কাছে ছেলেখেলা নয়। প্রয়োজনে আমি তৈমুরকে ছবির সেটে নিয়ে যাব।’
কাজে ফিরে সম্পূর্ণ প্রফেশনাল হওয়ার ঘোষণা দেন কারিনা। ছেলের জন্মের পূর্বে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করেন। এমনকি তৈমুর জন্ম হওয়ার কিছুদিন আগেও তিনি র্যাম্পে অংশ নিয়েছেন। কারিনা তার অভিনয়জীবন নিয়ে বলেন, আমি সবসময় আমার কাজ আর ব্যক্তিজীবনকে ভারসাম্য করে চলতে পারি। অনেকেই ভেবেছে আমি তা পারব না। কিন্তু আমি বিষয়টি করে দেখিয়েছি। একজন মেয়ে হিসেবে আমি জানি কীভাবে নানা কাজ করতে হয়।’

ছেলে তৈমুরকে নিয়ে কারিনা বলেন, ‘ও দেথতে অনেক সুন্দর।’
২০১২ সালে বিয়ে করেন সাইফ আলী খান এবং কারিনা কাপুর। তৈমুর এই দম্পতির প্রথম সন্তান। এনডিটিভি।








