তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতির খলনায়ক জিয়াউর রহমান গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। এজন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তিনি।
কর্নেল তাহেরের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, জিয়ার উত্তরসূরীরা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেয়ার চক্রান্তেও লিপ্ত।
এদের হাত থেকে দেশ বাঁচাতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। অনুষ্ঠানে জাসদ, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।






