সিরিজের প্রথম আনওফিসিয়াল ওয়ানডেতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১শ’ ৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যান রনি তালুকদার। তবে সাদমান ও মিথুনের শক্ত জুটিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় জুনিয়র টাইগাররা। ৮টি চারের সাহায্যে সাদমান তুলে নেন হাফ সেঞ্চুরি। আর ৬টি চার ও ৩টি ছয়ের মারে মিথুনের সেঞ্চুরিতে স্বাগতিকদের ২শ’ ৫৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ।
জবাবে মাহমুদুল হাসানের বোলিং-এ তোপের মুখে ৩৭ ওভারে ১১৪ রান তুলতেই অলআউট হয় জিম্বাবুয়ে ‘এ’ দল। চার উইকেট নেন ডান হাতি অফ-স্পিনার মাহমুদুল হাসান। এছাড়া মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও শুভাগত হোম দুটি করে উইকেট নেয়।







