চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও নিশ্চিত নয় বাংলাদেশের সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

যুব এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার হংকংকে ৫ উইকেটে হারিয়েছে টাইগার অনূর্ধ্ব-১৯ দল।

জিতেও অবশ্য সেমিফাইনাল নিশ্চিত নয় বাংলাদেশের। সোমবার পাকিস্তানকে হারানোর পর হংকংকে হারানোয় কেবল সেমির আশা উজ্জ্বল হয়েছে জুনিয়র টাইগারদের। সেমি নিশ্চিত হতে তাকিয়ে থাকতে হচ্ছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চলা পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

ওই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে তাহলে গ্রুপ বি-এর রানার্সআপ হয়ে সেমিতে যাবে বাংলাদেশ। আর পাকিস্তান জিতলে রানরেটের হিসেবে পাকিস্তানিদের সঙ্গে টক্কর দিতে হবে বাংলাদেশকে। সেখানে হংকংকে বড় ব্যবধানে হারানো পাকিস্তান রানরেটে অনেক এগিয়ে।

আপাতত শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ অবস্থানে। তবে যুবা টাইগাররা সেমির টিকিট পাবে নাকি ঘরের মাঠে গ্রুপপর্বেই দর্শক বনে যাবে, সেটি জানতে আরও কয়েকঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে ২০০ রান জমা করেছে। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে পাকিস্তান।

চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিকদের বোলিং তোপে ৪৬.৫ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয় হংকং। দলটির ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ১৬।

বাংলাদেশের হয়ে ১১ রানে ৩ উইকেট নিয়ে সফল বোলার রিসাদ হোসেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ও রবিউল হাসান নেন দুটি করে উইকেট।

Reneta

ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বাংলাদেশ। ৩০ রানে সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটসম্যান। তবে মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৩২ ও আকবর আলীর ২৫ রানে ভর করে ২৩২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT