চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিকা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৫:৫৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যদি কারো দেহে জিকা ভাইরাসের জীবাণু পাওয়া যায়, তার চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৩০টি দেশসহ ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে নব উদ্ভুত জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীব্যাপি সতর্কতা জারি করে চলতি মাসের প্রথম দিন থেকেই।

এই সর্তক বার্তাকে আমলে নিয়ে বাংলাদেশও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি।

Banglabid

বাংলাদেশের নেয়া নিরাপত্তা প্রস্তুতি এবং জিকা ভাইরাস নিয়ে তথ্য তুলে ধরতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে করা হয় সংবাদ সম্মেলন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ডা.আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন,‘আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি জিকা ভাইরাস ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয়। কারণ গত ৬০ বছরের ইতিহাসে জিকার ফলে রক্তপাতের মতো ঘটনা ঘটেনি। তাই আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এডিশ মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও ডেঙ্গুর মতো এর কার্যক্ষমতা নেই ।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এডিস মশায় জিকা ভাইরাসের জীবাণু আছে কি-না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত জিকা ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।’

‘জিকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরও আমরা সতর্ক আছি। এ ব্যাপারে এখানকার কর্মকর্তারা বলবেন। আমি এতটুকু বলতে পারি পর্যাপ্ত ব্যাবস্থা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

জিকা প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বাংলাদেশের প্রবেশদ্বার দিয়ে কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিকা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT