চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন সাহারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

বিয়ের পর থেকে রুপালী পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা সাহারা। কয়েক বছর বিরতি ভেঙে এই নায়িকা আবার চলচ্চিত্রে সরব হতে চাচ্ছেন। চলচ্চিত্রে ফেরার আগেই চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন সাহারা।

আগামী ৮ জুলাই বসতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’-এর আসর। ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন।

আরও থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা। সেখানে জুটি বেঁধে নাচবেন জায়েদ খান ও সাহারা। আজ (বুধবার) দুপুরে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, এবারের আসরে আমাদের চলচ্চিত্রের দুজন জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক ফারুক ভাইয়া এবং ববিতা ম্যাডামকে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। তাদের সম্মান জানাতে আমি ও সাহারা পারফর্ম করবো। তাদের ছবির জনপ্রিয় কয়েকটি গানে আমরা নাচবো।

চলচ্চিত্রের সবচেয়ে বড় ও সম্মানজনক ওই পুরস্কার বিতরণী ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য আজ থেকে মহড়ায় অংশ নেবেন জায়েদ খান ও সাহারা। ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক আরও বলেন, ফারুক-ববিতা জুটি আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তাদের অনেক হিট ছবির বেশ কিছু গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়। সেসব গানে পারফর্ম করবো। সাহারা এবং আমার পরিবেশনা দর্শকদের কাছে বাড়তি আনন্দ দেবে বলে আমি মনে করি।

চিত্রনায়িকা সাহারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তোকে ভালোবাসতেই’ হবে (২১ মার্চ, ২০১৪)। রাজু চৌধুরী পরিচালিত ওই ছবির নায়ক ছিলেন জায়েদ খান। বিরতি ভেঙে আবারও জায়েদ খানকে সঙ্গে নিয়ে ফিরছেন সাহারা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির এই নায়িকা। জানালেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে আমি এবং জায়েদ খান আমাদের অভিনীত ওই ছবির গানেও পারফর্ম করবো। অনেকদিন পর আবার কামব্যাক করছি। ভাবতেই এক্সাইটেড লাগছে।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জায়েদ খান-সাহারা ছাড়াও আরও পারফর্ম করবেন রিয়াজ-অপু বিশ্বাস, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সায়মন-সিমলা। সবগুলোর নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ।

Reneta

জানা গেছে, এফডিসির সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। পাশাপাশি উপস্থাপনায় থাকছেন ফেরদৌস এবং পূর্ণিমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানপ্রধানমনন্ত্রী শেখ হাসিনালিড বিনোদনসাহারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT