চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জার্সি’ হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের সেরা ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A

দুবছরের বিরতি ভেঙে আবারও পর্দা মাতাতে আসছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবীর সিং’এ।

যেখানে দারুণ অভিনয় করেছিলেন তিনি। আর এবার তাকে দেখা যাবে গৌতম তিন্নানাউরি পরিচালিত তেলেগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকে। যার হিন্দি রিমেকের পরিচালনাও করবেন এই পরিচালক।

ছবিতে একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরবেন শহীদ। যেখানে ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই এক ক্রিকেটার আবারও একবার ব্যাট হাতে তুলে নেবেন। কারণ ছেলের ইচ্ছে বাবা তাকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। ইতোমধ্যেই যার ট্রেলার প্রকাশ্যে এসেছে। যার গল্প এবং টিম সবটাকেই একটু স্পেশ্যাল বলে জানিয়েছেন শহীদ।

শহীদ আরও জানিয়েছেন,‘কবীর সিং’ মুক্তির ঠিক আগে ‘জার্সি’র গল্প শুনেছিলেন তিনি। ঠিক সেই সময় থেকেই ‘জার্সি’র গল্পটি তার হৃদয়ের খুব কাছে ছিল। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই ছবিতে তাকে অভিনয় করতে হবেই।

তিনি জানান, ‘কবীর সিং’ ছবিটি আমার ক্যারিয়ারের এমন একটি সিনেমা যার দ্বারা আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে। আমি ভাবতেও পারিনি এটি ২০০ কোটি রুপির ক্লাব ছাড়িয়ে যাবে। ফলে ‘কবীর সিং’ এ অভিনয়ের পর সিনেমা নির্বাচনে আমাকে অনেক সতর্ক হতে হয়েছিল। দীর্ঘ সময় আমি আমার মন মত কোন চিত্রনাট্য পাচ্ছিলাম না। ঠিক সেই সময় আমি ‘জার্সি’ জন্য প্রস্তাব পাই এবং আমি এটিতে যুক্ত হই। কারণ এর চিত্রনাট্য এতটাই অসাধারণ যে আমি নিশ্চিন্তে বলতে পারি ‘জার্সি’ আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে।

এদিকে আসন্ন এই ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন পঙ্কজ কাপুর। কেননা রিয়েল লাইফ বাবার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শহীদ। এছাড়াও ছবিটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর।

Reneta

চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জার্সি’। ভারতের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে এই ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: কবীর সিংগৌতম তিন্নানাউরিজার্সিবলিউডম্রুনাল ঠাকুরশহীদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT