চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিকে হারিয়ে ব্রাজিলের মধুর প্রতিশোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আগে বারবার ফিরে আসছিল চারবছর পূর্বের বেলো হরিজন্তে ম্যাচের কথা। বিশ্বকাপের যে ম্যাচে ব্রাজিলকে তাদেরই মাঠে ৭-১ গোলে কাঁদিয়ে এসেছিল জার্মানি। চারবছর বাদে সেই ক্ষতে খানিকটা হলেও প্রলেপ দিল সেলেসাওরা। গ্যাব্রিয়েল জেসাসের একমাত্র গোলে জার্মানদের তাদেরই মাঠে ১-০তে হারিয়ে আরেকটি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে পাঁচবারের বিশ্বসেরা দলটি।

এই হারে ২২ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল জার্মানি। শেষবার ২০১৬ সালে ফ্রান্সের কাছে হেরেছিল জোয়াকিম লোর দল।

মঙ্গলবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দুদলের জমাট রক্ষণে প্রথম ৩০ মিনিট অনেকটা ম্লানই ছিলেন জার্মানি-ব্রাজিল ফরোয়ার্ডরা। আক্রমণ থাকলেও বলার মত কাজের কাজটাই যেন হচ্ছিল না।

সেখান থেকে ম্যাচের প্রথম সুযোগটা বের করেন গ্যাব্রিয়েল জেসাস। তবে কাজে লাগাতে পারেননি। ৩৬ মিনিটে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়েও গোলবারের উপর দিয়েও মাঠের বাইরে বল পাঠান ম্যানসিটি ফরোয়ার্ড।

তবে এক মিনিট পরেই সুযোগ হারানোর প্রায়শ্চিত্ত করেন জেসাস। উইলিয়ানের উড়িয়ে দেয়া পাসে জেসাসের হেড জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ ঠেকিয়ে দিয়েও বিপদমুক্ত করতে পারেননি, বল ঢুকে যায় বিপদসীমার ভেতরে। রিভিউ থেকে নিশ্চিত হয় গোলটি সেলেসাওদেরই।

দ্বিতীয়ার্ধে জার্মানদের বিপদ আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জেসাস। ৫৬ মিনিটে ফর্মে থাকা এই ফরোয়ার্ডের নিচু শট কোনরকমে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কেভিন ট্র্যাপ। দুই মিনিট পর কৌতিনহোর জোরাল শটও ফিরিয়ে দেন এ গোলরক্ষক।

Reneta

ম্যাচের শেষ সময় পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা চালিয়ে গেছে জার্মানি। যোগ করা সময়ে উইলিয়ান ড্রাক্সলারের বুলেট গতির শট ফিরিয়ে দিয়ে জাল অক্ষত রাখার পাশাপাশি জয় নিশ্চিত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT