চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন মডেল আসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

স্ত্রী অর্নি রহমানের দায়ের করা নারী ও শিশু নির্যাতনের মামলায় ২ দিন কারাগারে থাকার পর বুধবার সকালে জামিন পেয়েছেন মডেল আসিফ।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল আলম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: ৬ মে পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসিফ এখন থেকে তার স্ত্রী অর্নি রহমানের উপর আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন; এই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

‘‘যদি আসিফ আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন, তবে আবারো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত এ আদেশ দেন।’’

বাদীপক্ষের আইনজীবী জানান: বুধবার সন্ধ্যার আগে আসিফ কারাগার থেকে বের হতে পারবেন।

এর আগে গত রোববার রাতে মডেল আসিফকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল হাজারীবাগ থানা পুলিশ।

Reneta

পরদিন সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ মার্চ আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন তার স্ত্রী অর্নি রহমান। আসিফ-অর্নির দাম্পত্য জীবনে আট মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নাম আজওয়াহ রহমান খান। অর্নির অভিযোগ ছিল, আসিফ কোনোভাবে সন্তানকে দেখাশোনা করেন না।

২০১৫ সালের ৭ আগস্ট কাজী আসিফ ও অর্নি রহমানের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন জানা গিয়েছিল, হঠাৎ তাদের বিয়ে হয়। অর্নি পেশায় কানাডার নিবন্ধিত নার্স।

মডেলিংয়ে পরিচিত মুখ কাজী আসিফ রহমান। টিভি নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। এছাড়া ঘাসফুল নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মডেল আসিফলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT