চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত শিবিরকে আবারও নিষিদ্ধের দাবি গণজাগরণ মঞ্চের

রাহুল রায়রাহুল রায়
৬:৪৮ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াত শিবিরকে আবারও নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের ৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা পালন করে মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে। 

ঠিক ৩ বছর আগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে কয়েকজন একত্রিত হয় শাহবাগে। একসময় তা পরিণত হয় কোটি বাঙালির গণজাগরণ মঞ্চে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এমন সব শ্লোগান আর দৃঢ় কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি পৌঁছে যায় বিশ্ব মঞ্চে।

মঞ্চের ৩ বছর পূর্ণ করায় নানা আয়োজন সেই শাহবাগ চত্বরে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালির পর ছিল সেই দিনগুলোর স্মৃতিচারণ। মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকারও স্মরণ করিয়ে দেয় তাদের দাবিগুলোর কথা।

বলেন, যুদ্ধাপরাধীর ফাঁসির মধ্যে দিয়ে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পথ সুগম হয়েছে। আমরা আশা করছি আর কোনো কালক্ষেপন না করে জামায়াত-শিবির নিষিদ্ধের যে দাবী, গণমানুষের ছয়দফা যে দাবী তার প্রতি সরকার শ্রদ্ধা নিবেদন করবে।  

এই ৩ বছরে ৪ জন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। মুখপাত্র জানালেন পুরো লক্ষ্য পূরণের কথা। 

তিনি আরো বলেন, গণজাগরণ মঞ্চ যেমন যুদ্ধাপরাধীর ফাঁসির দাবী জানিয়েছে তেমনই যেকোনো অন্যায়ের বিষয়ে রাজপথে সোচ্চার হযেছে। 

Reneta

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে শিশুদের হাতে তুলে দেয়া হয় গণজাগরণ মঞ্চের শুভেচ্ছা স্মারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT