চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত ইস্যুতে এখনই মন্তব্য নয় বলেও অনেক কিছু বললেন কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ এবং একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গে এখনই মন্তব্য করতে না চাইলেও এ বিষয়ে কিছুটা ইঙ্গিতসহ সবিস্তার তুলে ধরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।

এসময় তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধের অপরাধে জামায়াত যদি ক্ষমা চায় তাহলে সরকার কিংবা আওয়ামী লীগের অবস্থান কী হবে?

এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: এখনই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে ক্ষমা চাইলেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের যে বিচার চলছে তা বন্ধ হবে না। যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার চলবে।

তিনি বলেন: জামায়াত এখন পর্যন্ত একাত্তরে তাদের কৃতকর্মের কারণে ক্ষমা চায়নি। তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি বর্তমানে আলাপ-আলোচনা এবং গুজব-গুঞ্জনের মধ্যে রয়েছে। তাদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি। তাদের বক্তব্য আসার আগে আমাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা সমীচীন নয়।

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে?

Reneta

এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সমুদয় বিষয়গুলো (দলের নাম পরিবর্তন এবং যুদ্ধাপরাধের দায়ে ক্ষমা চাওয়া) তাদের দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিলুপ্ত হতে পারে জেনে দলের ভেতর অনেকে সরে যেতে পারে, এটা ওনাদের বিষয়। তাদের ইনটেনশন এখন পর্যন্ত ক্লিয়ার না। ইনটেশন ক্লিয়ার হোক তারপর এ বিষয় নিয়ে মন্তব্য করা যাবে।

তিনি বলেন: নতুন নামে জামায়াত রাজনীতিতে আসলেও তাদের আদর্শ কী হবে সেটাই মূখ্য বিবেচ্য বিষয় হবে। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত (নতুন নামে জামায়াতের বিষয়ে) নেইনি। নতুন বোতলে পুরাতন মদ যদি আসে, তাহলে পার্থক্য কোথায়? জিনিস তো একটাই। নতুন নামে একই আদর্শ নিয়ে আসলে পার্থক্য কোথায়? নানা কথা এখন মিডিয়াতে আসছে, এটা একটা সময় শেপ নেবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কেন মন্তব্য করবো?

জামায়াতে ইসলামী যখন নিষিদ্ধের আলোচনায়, তখন হঠাৎ ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় আসা তাদের রাজনৈতিক কৌশলও হতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো পদত্যাগ পত্রে ব্যারিস্টার রাজ্জাক বলেছেন: জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি এবং একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে এবং অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে নিজেদের সংস্কার করতে পারেনি।

ব্যারিস্টার রাজ্জাক লিখেছেন: ‘আমি সবসময় বিশ্বাস করেছি এবং এখনও করি যে, একাত্তরে মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য ক্ষমা চাওয়া শুধু নৈতিক দায়িত্বই নয় বরং তৎপরবর্তী প্রজন্মকে দায়মুক্ত করার জন্য অত্যন্ত জরুরি কর্তব্য।’

পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন:অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভেবেছি। কিন্তু এই ভেবে নিজেকে বিরত রেখেছি যে, যদি আমি অভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং একাত্তরের ভূমিকার জন্য জামায়াত যদি জাতির কাছে ক্ষমা চায়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। কিন্তু জানুয়ারি মাসে জামায়াতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে।

একাত্তরের ভূমিকা নিয়ে দলের অনমনীয় অবস্থানের কারণে তিনি পদত্যাগ করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেছেন: ব্যারিস্টার রাজ্জাক যেখানে আর যেভাবেই থাকুন, তার সঙ্গে জামায়াতে ইসলামীর ‘মহব্বতের সম্পর্কই’ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরজামায়াত ইসলামীজামায়াত নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT