চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছিনতাই চেষ্টাকালে ৩ শিক্ষার্থীকে আটক, গণধোলাই

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:১২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A
জাবি-ছিনতাই-শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে অন্য শিক্ষার্থীরা।

এ সময় ছিনতাইয়ে জড়িত আরও দুই শিক্ষার্থী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পানির পাম্পের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল গিয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন নিরাপত্তা শাখার কর্মকতারা। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম আবর্তনের ছাত্র সঞ্জয় ঘোষ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম আবর্তনের ছাত্র রায়হান পাটোয়ারি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম আবর্তনের আল রাজি।

এদের মধ্যে রায়হান পাটোয়ারিকে গেলো বছরের ৩১ অক্টোবর ছিনতাইয়ের অভিযোগে দুই বছরের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হযেছিল যা এখনো বহাল আছে।

Reneta

শনিবার সকালে ছিনতাইয়ে শিকার ওই পথচারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ডানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়ক দিয়ে ঢাকার উদ্দেশে ক্যাম্পাসের বিশমাইল এলাকার শ্বশুরবাড়ির কোয়ার্টার থেকে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী। পথিমধ্যে ওই পথচারীকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে সড়ক থেকে জিম্মি করে পানির পাম্প সংলগ্ন ঝোঁপে নিয়ে গিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।জাবি-ছিনতাই-শিক্ষার্থী

এসময় পথচারীকে দিয়ে বাড়িতে ফোনকলের মাধ্যমে ১ লাখ টাকা দাবি করে ছিনতাইকারীরা। পথচারী টাকা দিতে অস্বীকৃতি জানালে এবং সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ে বাধা দিলে তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ধস্তাধস্তির শব্দ শুনে সড়ক থেকে উপস্থিত কয়েকজন পথচারী ঘটনাস্থলে গেলে দুই জন ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি তিনজনকে লোকজন হাতেনাতে ধরে ফেলে। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে নিরাপত্তা শাখার কর্মকতারা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তা শাখায় নিয়ে আসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাদে ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT