চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছের গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হওয়া সংঘর্ষে স্থানীয়রা একাধিক গুলি চালিয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গেরুয়া এলাকার বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনও ব্যবস্থা নেয়া হয়নি দাবি সহপাঠিদের।

এখনো থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত গেরুয়া বাজার এলাকায় দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। সংঘর্ষের কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা দায়ের হয়নি থানায়। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উৎকষ্ঠা বিরাজ করছে।

কিছুদিন আগে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাক-বিতণ্ডা হয়। ঘটনার জের ধরে গত শুক্রবার বিকেলে স্থানীয় যুবকদের সঙ্গে আলোচনা করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ সময় দুই পক্ষের কথা-কাটাকাটি হলে কয়েকজন শিক্ষার্থীকে গেরুয়া বাজারের একটি ভবনে আটকে রেখে মারধর করে স্থানীয়রা। একই সাথে শিক্ষার্থীদের পাঁচটি মোটরবাইক ভাঙচুর করে স্থানীয় লোকজন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটককৃতদের উদ্ধারে গেলে দুই পক্ষে আবারও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গ্রামবাসীরা হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের। এ সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হন।

রাত আটটার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গেরুয়া বাজার থেকে আটক আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

এলাকার বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনও ব্যবস্থা নেয়া হয়নি দাবি করেছে তাদের সহপাঠিদের। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামবাসীজাবিসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT