চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে জাপানী নাগরিক হোসি কুনিও হত্যার সন্দেহভাজন তিন আসামীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত গভীররাতে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, রাত সোয়া ১২টার দিকে র্যাব-৫ এর একটি দল সাতনইল উত্তরপাড়া সড়কে টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে তাদেরকে ঘোরাফেরা করতে দেখে রাজিব হোসেন ওরফে মেরিল সুমনকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিদিরপুর এলাকা থেকে নওশাদ হোসেন রুবেল ওরফে কালা রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ভর্সা কাজলকে একটি বিদেশী রিভলবার ও একটি চাপাতিসহ আটক করা হয়।
র্যাব জানায়, রংপুরে মেরিল সুমনের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা, কালা রুবেলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও ভর্সা কাজলের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা তিনজনই চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলো।







