চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দায়িত্বশীল ভূমিকা পালন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রেস কাউন্সিল দিবস’ ও প্রেস কাউন্সিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে চলে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ৫ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানসহ মোট ৭টি পদক দেয়া হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো হলো- দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার (আজীবন সম্মাননা), উন্নয়ন সাংবাদিকতায় জসিম উদ্দিন হারুন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), গ্রামীণ সাংবাদিকতায় মুরশিদ আলম (মুক্তবার্তা, বগুড়া), ফটোগ্রাফিতে সনি রামানি (ডেইলি নিউ এজ) এবং নারী সাংবাদিকতায় আয়েশা সিদ্দিকা আকাশি (দৈনিক সুবর্নগ্রাম, মাদারীপুর)।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য সচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT