একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরেন।






