চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূল করছে মিয়ানমার: ইউএনএইচসিআর

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৯:১৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মিয়ানমার রোহিঙ্গাদেরকে জাতিগত ভাবে নির্মূলের চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা জন ম্যাককিসিক।

বিবিসি বাংলা’র কাছে এমন উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর এই কর্মকর্তা।

তিনি জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে। তাদেরকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির সরকারের দাবি গত অক্টোবরে মিয়ানমারের সীমান্তরক্ষীদের ওপর হামলাকারী ‘জিহাদী’ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার কথাও অস্বীকার করছে মিয়ানমার। সরকারের কর্মকর্তাদের দাবি রোহিঙ্গারা নিজেরাই ঘর-বাড়ি পুড়িয়ে বাংলাদেশে ঢোকার অজুহাত তৈরি করছে।

এমন সংকটজনক পরিস্থিতি সমাধানে সমস্যার গোড়ায় নজর দেয়া উচিৎ বলে মনে করেন ম্যাককিসিক।

Reneta

তিনি বলেন, ‘মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গত ৯ অক্টোবর তাদের ৯ সদস্যকে হত্যার শাস্তি হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধর্ষণ করছে, পুড়িয়ে দিচ্ছে ঘর-বাড়ি। এভাবে তাদেরকে নদী পাড় হয়ে বাংলাদেশে ঢুকতে বাধ্য করা হচ্ছে।’

আগে থেকেই রোহিঙ্গা সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে জানান তিনি।

পরিস্থিতি পর্যবেক্ষণে যাওয়া ইউএনএইচসিআর-এর কক্সবাজার জেলা প্রধান ম্যাককিসিক বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়াটা বাংলাদেশের জন্য বেশ কঠিন। বাংলাদেশ সরকার মনে করছে সীমান্ত খুলে দিলে মিয়ানমার সরকার আরও বেশি রোহিঙ্গাকে বিতাড়িত করার উৎসাহ পাবে। এর মাধ্যমে মিয়ানমার সরকারের জন্য রোহিঙ্গাদের জাতিগত ভাবে নির্মূলের উদ্দেশ্য পূরণ করা আরও সহজ হয়ে যাবে।’

তবে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কড়া প্রহরা থাকার পরও শত শত রোহিঙ্গা দালালের মাধ্যমে বাংলাদেশে ঢুকছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT