চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহুরুলের ব্যাটে রংপুর রাইডার্সের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জহুরুল ইসলামের অপরাজিত ৩৫ রানের ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলের শুভ সুচনা করেন রাইডার্সের দুই ওপেনার সিমন্স এবং সৌম্য সরকার। তাদের ওপেনিং জুটি থেকেই আসে ৩৮ রান।

২১ রান করে সৌম্য বিদায় নিলেও জহুরুল ইসলামকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিমন্স।

তাদের জুটি থেকে আসে ১৭ রান। এরপরেই আবুল হাসানের শিকার হয়ে ফেরেন সিমন্স।

তার বিদায়ে সাকিব ক্রিজে আসলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে ফেরেন সাকিব। এরপর ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ডকে এগিয়ে নিতে থাকেন জহুরুল।

তাদের জুটি থেকে আসে ৪৩ রান। এরপরই ফেরেন স্যামি। স্কোর বোর্ডে রান তখন ১১৯।

Reneta

শেষ পর্যন্ত জহুরুল ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রংপুর রাইডার্স ৬ উইকেটের জয় পায়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ডায়নামাইটস। ইনিংসের প্রথম ২৪ বল থেকে তাদের সংগ্রহ মাত্র ১৯ রান।

দলীয় স্কোর তখন ১৯, চতুর্থ ওভারের শেষ বলে সাদমান ইসলাম রান আউট হয়ে ফিরে গেলে প্রথম সাফল্য ঘরে তোলে সাকিবের রংপুর।

৩৫ রানে শামসুর রহমান এবং ৩৯ রানে সৌকত আলী ফিরে গেলে চাপে পড়ে ডায়নামাইটস ব্যাটিং লাইন আপ। শামসুর রহমানকে সাকিব এবং সৌকতকে ফেরান পেরেরা।

তাদের বিদায়ে দলের হাল ধরেন সাঙ্গাকারা এবং নাসির হোসেন। দু’জনের জুটি থেকে আসে ৪৫ রান। এরপরই রান আউট হয়ে ফেরেন সুপার সাঙ্গা। স্কোর বোর্ডে রান তখন ৮৪।

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৫। সর্বোচ্চ ৩০ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। সাঙ্গাকারা করেন ২৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএলবিপিএল-সিজন থ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT