রক সংগীত প্রেমীদের জন্য দারুণ খবর। আগামী (শুক্রবার) ২৭ ডিসেম্বর জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’ ২০১৯। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে এটির আয়োজন করছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এবারের রক ফেস্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন ও সিন। পৃষ্ঠপোষকতায় আছে গানবাংলা টিভি ও বাংলালিংক। পিআর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
আয়োজক স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা আলম বলেন, প্রথমবারের মতো আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এমন আয়োজন করছি। টিকিট বিক্রির দিক থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে তারা। তারই ধারাবাহিকতায় এ কনসার্ট।
২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এর গেট ওপেন হবে। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। ২২ ডিসেম্বর থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।
‘ঢাকা রক ফেস্ট ২০১৯’র বিস্তারিত জানা যাবে এখানে- https://www.facebook.com/events/459650301362040/








