চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে কোনো আয়োজন নেই ফেরদৌসের

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:০৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৬
বিনোদন
A A

১৯৭২ সালে এই দিনে কুমিল্লায় জেলায় জন্মগ্রহণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারহিট নায়ক ফেরদৌস। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ১৯৯৮ সালে কলকাতার জনপ্রিয় পরিচালক বাসু চ্যাটির্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে নাম লেখান।

এরপর চুপি চুপি, প্রেমের জ্বালা, বউ শ্বাশুড়ি যুদ্ধ, চন্দ্র কথা, ফুলের মত বউ, রাক্ষুসী, বৃহন্নলা, ব্যাচেলর, খায়রুন সুন্দরী, দুই নয়নের আলো, গেরিলা’র’মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।

৪৪ বছর বয়সী ড্যাসিং হিরো ফেরদৌস এবারের জন্মদিনটি কাটাবেন ব্যস্ততার মধ্য দিয়ে। সে কারণেই কোনো পরিকল্পনা, কোনো আয়োজন নেই বলে চ্যানেল আই অনলাইনকে ফেরদৌস বলেন, আসন্ন ঈদ উপলক্ষ্যে বেশ কিছু কাজ করছি। ছোট পর্দা ও বড় পর্দা মিলিয়ে ব্যস্ততার জন্য এবছর জন্মদিন পালন করছি না। তাছাড়া রোজার সময়ে তেমন কোনো আয়োজন পছন্দ করিনা। তবে দুই মেয়ে নুসাত ও নাবিলা’র সঙ্গে সময় কাটাববো।

ঈদের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ‘এককাপ’ চা খ্যাত ফেরদৌস বলেন, শুধু ঈদ নয় পুরো বছরের কাজের জন্য ব্যস্ত রয়েছি। বর্তমানে ‘মেঘকন্যা’, ‘পুত্রসহ বেশ কয়েকটি ছবির শুটিং করছি। তাছাড়া ওপার বাংলার ‘বাদশা’ ছবির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আর ঈদের জন্য ছোট পর্দায় কিছু ভিন্নধর্মী কাজ করেছি। তার মধ্যে ‘ফেরদৌসের সাতনায়িকা’ নামে একটি অনুষ্ঠান নির্মান করা হয়েছে। সেখানে আমার জনপ্রিয় সাতটি গানে সাতজন নায়িকা পারফর্ম করবে।

নিজের প্রযোজনায় পোস্ট মাস্টার ‘৭১’ সিনেমার নির্মাণের কাজ কতদূর এগিয়েছে জানতে চাইলে ফেরদৌস বলেন, পোস্ট মাস্টার ৭১ সিনেমাটির কাজ শিগগিরি শেষ হবে। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়া হবে। গল্পটি সাজানোর মুক্তিযুদ্ধের সময় এক পোস্ট মাস্টার নিয়ে। যেকিনা চিঠি লিখে ছোট ছেলে-মেয়েদেরকে যুদ্ধে যেতে সাহস যোগায়। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়কফেরদৌস
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT