চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের শঙ্কা ও আগামীর মেধাহীন রাজনীতি

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
১০:৪১ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
মতামত
A A

বাঙালি জাতির চলমান জীবনে রাজনৈতিক আলোচনা একটি বিশেষ বিষয়। অথচ ইদানিংকালে শহর গ্রামের মানুষের চায়ের টেবিলে সেই আলোচনায় এক স্তিমিত ভাব। রাজনৈতিক আলোচনাতে তুখোড় রাজনীতিবিদের বক্তৃতার জায়গা দখল করে নিয়েছে দুর্নীতিবাজ নেতা নামধারী ব্যক্তিরা। স্থানীয়, জাতীয় রাজনীতি নিয়ে হতাশা সবখানে।

দীর্ঘসময় ধরে আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতি দেশটাকে পেয়েছে। আর সেই সংগ্রামের মধ্য দিয়ে এ দেশে তৈরি হয়েছে দেশপ্রেমী রাজনৈতিক নেতা। যারা মানুষকে লড়াই করার সাহস দিয়েছে তাদের আদর্শ দিয়ে। কিন্তু স্বাধীনতার পরে সময়ের পট পরিবর্তনে মতের ভিন্নতাতে নতুন দল সৃষ্টি হয়েছ নীতি ও আদর্শগত বৈষম্যতার কারণে। তবে সব দলেই ছাত্র রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে থেকে বিজ্ঞ রাজনীতিবিদরা দলে এসেছে। তারা অনেকেই নিজেদের মেধা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটিয়ে সাধারণ মানুষের কাছে হয়েছে সমাদৃত।

৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতির বৈরী পরিবেশে সে সব নেতাদের উপর নির্ভর করে দেশের জনগণ সরব ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে। কেবল রাজনীতির চায়ের কাপে ঝড় তুলে নয়, বরং নিজেদের অধিকার আদায়ে ৯০ এর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে গণতন্ত্র। রাজনীতিকে ব্যবসার পুঁজি করার মানসিকতা তখন পর্যন্ত ছিল না। এমনকি ছাত্র রাজনীতি করে উচ্চবিলাসী জীবন যাপন তখনও ছিল কল্পনাতীত।

দুর্ভাগ্যজনক হলে ও সত্যি যে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজনীতিতে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটে ভোটের রাজনীতির মধ্য দিয়ে। টাকা এবং ভোট রাজনীতির মূলধারাকে নষ্ট করে দেয় ক্রমশ। আর ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছাত্ররা ব্যবহৃত হয় অন্যদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসাবে। একই সাথে তারা আগামী সময়ে দেশের জনগণের নেতা হবার উদ্দেশ্যকে মুখ্য বিষয় বলে মনে করে না। বরং টেন্ডারবাজি, তদবির আর প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে। এতে করে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা রাজনীতি থেকে দূরে সরে আসে। ছাত্র রাজনীতি হয়ে পড়ে মেধাশূন্য।

অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়ন হয় না ভোটের সময়। অর্থ ছাড়া জাতীয় নির্বাচনে দলের সর্মথন পাওয়া হয় সোনার হরিণের মত। এ অবস্থায় এলাকার জনগণ দলকে সর্মথন দিতে গিয়ে বাধ্য হয় বসন্তের কোকিল ব্যক্তিকে ভোট দিতে। সাংসদ ও এলাকার জনগণের দূরত্বকে পুঁজি করে রাজনৈতিক দলের নামধারী ব্যক্তিরা।

দিনের পর দিন রাজনীতির এ হাল দেখে জনগণের মাঝে এক ধরনের হতাশা ও শঙ্কা কাজ করছে দেশের আগামী দিনের রাজনীতি নিয়ে। তার উপর দুর্নীতি, রাজনীতির প্রহসন, ক্ষমতার অপব্যবহার দেখে রাজনৈতিক নেতাদের প্রতি বীতশ্রদ্ধ মানুষ। একজন রাজনৈতিক নেতা সবার আগে জনগণের বন্ধু। সেখানে বর্তমান সময়ের নেতাদের দাম্ভিকতার সুর ভিন্ন কথা বলে।

Reneta

রাজনৈতিক দলগুলোর বর্ষীয়ান নেতারা বয়সের ভারে অনেকেই নতজানু। আবার যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে সেই স্থানগুলো পূরণ করার মতো নেতা নেই কোনো দলে। দল-মত, আদর্শগত বিভেদ দেশের রাজনীতিতে থাকবেই। কিন্তু সঠিক বিজ্ঞ রাজনীতিবিদ যদি দলের মাঝে না সৃষ্টি হয় তা কল্যাণকর হয় না কারো জন্য।

একটি দেশের উন্নয়ন তখনই পরিপূর্ণ হবে যখন সে দেশ মেধা ও মননশীলতাতে এগিয়ে যাবে। অবকাঠামোগত উন্নয়ন কেবল উন্নয়নের মানদণ্ড নয়। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধ পরবর্তী বাংলাদেশের ছাত্রদের বারবার বলেছিলেন পড়ালেখাতে মনোনিবেশ করতে। কারণ তিনি জানতে সোনার বাংলা গড়তে হলে মেধাসম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজন রয়েছে। যারা তাদের মেধা আর প্রজ্ঞা দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অথচ আজ একুশ শতকের এ সময়ে বাঙ্গালি জাতি আগামী দিনের রাজনৈতিক মেধা আর প্রজ্ঞা নিয়ে চিন্তিত। কারণ তাদের সামনে প্রতিনিয়ত আসছে কেবল বিতর্কিত রাজনৈতিক নেতাকর্মীর নাম, সে হোক মূল দলের বা অঙ্গ সংগঠনের।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT