নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের কারণে ভোট কম পড়েছে বলে অভিযোগ করেছেন তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় পুনঃনির্বাচিত হওয়ায় জনগণকে আবারও ধন্যবাদ জানান তিনি। বলেন: আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমি আমার নগরবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার দলের নেতাকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যে বারবার আমাকে ভোট দিচ্ছে সেটা আল্লাহর অশেষ রহমত বলে মনে করি। আল্লাহর প্রতি আমি অসম্ভব ভাবে গ্রেটফুল। মানুষের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ।






