চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের বিপদ এখনও কাটেনি : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৬
বাংলাদেশ, রাজবাড়ী
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শরীক দলগুলো যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধে জঙ্গি সন্ত্রাসীরা, তাদের মদদদাতা খালেদা জিয়া ও বিএনপি চক্র কিছুটা পিছু হটেছে। তবে এখনও বিপদ কাটেনি, বাংলাদেশ পুরোপুরি নিরাপদ হয়নি।

সোমবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী তিনদিনব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি দমনের যুদ্ধে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার। জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। সে ঐক্যকে সফল পরিণতের দিকে নিয়ে যেতে চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে হবে।

Banglabid

তিনি বলেন, জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের সঙ্গীরাও খারাপ। জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও খারাপ। সুতরাং জঙ্গিবাদকে ছাড় দিতে না চাইলে জঙ্গিদের সঙ্গীদেরও এক চুল ছাড় দেয়া যাবে না। তাই চলচ্চিত্রে শুধু জঙ্গিদের কর্মকাণ্ড তুলে ধরলে হবে না, জঙ্গিদের সঙ্গীদেরও কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ।

মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT