চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ মোকাবেলার প্রেক্ষাপটে সৌদি সম্মেলন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৮ অপরাহ্ণ ২১, মে ২০১৭
সম্পাদকীয়
A A

সারাবিশ্বের নজর এখন সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে যোগ দেওয়াতে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিম দেশগুলোর নাম জড়িয়ে পড়াসহ জঙ্গিবাদের থাবায় আক্রান্ত ইরাক-সিরিয়া-আফগানিস্তানের সমস্যাকে সামনে রেখে ‘একতায় আমাদের জয়’ স্লোগান নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা ও জঙ্গিবাদে অর্থায়নের উৎস খুঁজে বের করে তা বন্ধ করার বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৫৬টি আরব ও মুসলিম প্রধান দেশের নেতারা ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। সম্মেলন উপলক্ষে তৈরি ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাম্পের এই সফর বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিশ্রুতিগুলোকে নবায়ন করবে এবং বর্তমানের দৃঢ় ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধনগুলোকে আরও দৃঢ় করবে। অনেক বিষয় উল্লেখ থাকলেও জঙ্গিবাদ ও নিরাপত্তা যে এই সম্মেলনের মূল এজেন্ডা তা বুঝতে অসুবিধা হওয়ার কোন কারণ নেই। সারাবিশ্বের মতো বাংলাদেশও আংশিক জঙ্গিবাদের শিকার। আজকেও নরসিংদী জেলায় জঙ্গিবিরোধী অভিযান চলেছে। এই প্রেক্ষাপটে সৌদিতে অনুষ্ঠিত ওই সম্মেলন আমাদের দেশের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী নেটওয়ার্কে যুক্ত না হতে পারলে দক্ষিণ এশিয়া তথা আমাদের দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না বলে আমাদের ধারণা। ইরাক-সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস সুবিধা করতে না পেরে এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এই সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়তো আমাদের দেশের বর্তমান সমস্যা ও অ্যাকশন প্ল্যান সেখানে তুলে ধরবেন, চাইবেন সমস্যা সমাধানে সহযোগিতা। সামগ্রিক প্রেক্ষাপটে সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন তাই খুবই গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

এপ্রিল ২৫, ২০২৬
Screenshot

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT