চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আইএসের হত্যাকে ‘গণহত্যা’ ঘোষণার আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

জঙ্গি সংগঠন আইএসের হাতে নির্বিচারে সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজন হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আবেদন জানিয়েছেন ৬০ জনেরও বেশি ব্রিটিশ সংসদ সদস্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে লেখা এক চিঠিতে এ কথা বলেন তারা।

ক্যামেরনকে তারা অনুরোধ করেন যেনো এসব হত্যাকাণ্ডের সঙ্গে ‘গণহত্যা’ শব্দটি যোগ করার জন্য নিজের প্রভাব খাটিয়ে তিনি জাতিসংঘের সাথে আলোচনা করে একটি চুক্তিতে আসেন।

চিঠিতে বলা হয়, এর ফলে অপরাধীরা বুঝতে পারবে, সেসব হত্যাকাণ্ডের জন্য তাদের ধরা হবে, বিচার হবে এবং বিচার শেষে শাস্তিও হবে।

আইএস অনেক আগে থেকেই ইরাক ও সিরিয়ায় খ্রিস্টান ও ইয়াজিদিসহ সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। শৃঙ্খলাবদ্ধ এসব হামলা চালিয়ে তারা এভাবে ব্যাপক সংখ্যক সংখ্যালঘু মানুষকে হত্যা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ইয়াজিদি জনগোষ্ঠীর প্রতি আইএসের আচরণই প্রমাণ করে ইরাকে আইএস সম্ভবত গণহত্যাসহ অন্যান্য যুদ্ধাপরাধ ঘটাচ্ছে। এছাড়াও দলটি ইরাকের বড় বড় এলাকা থেকে সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টায় আছে বলে বার বার সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT