চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটদানের সময় ছোট শিশু নিয়ে আসার নতুন নিয়ম মার্কিন সিনেটে পাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
মার্কিন সিনেট-সিনেটর-ছোট শিশু

সিনেটর ট্যামি ডাকওয়ার্থ

ভোটদানের সময় ছোট শিশুদেরকে নিয়ে সদস্যদের চেম্বারে আসার অনুমতি দিয়ে নতুন নিয়ম পাশ করেছে মার্কিন সিনেট।

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে নিজ কার্যালয়ে থাকা অবস্থায়ই ৫০ বছর বয়সী সিনেটর ট্যামি ডাকওয়ার্থের প্রসবব্যথা ওঠে। দ্রুত কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্তানের জন্ম দেন তিনি।

ওই সময় একই সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করে আবার নবজাতক শিশুকন্যার ঠিকঠাক খেয়াল কীভাবে রাখবেন, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

এর সপ্তাহখানেক পরই নতুন নিয়মটি পাশ হলো।

সিনেটরদের মতে, সিনেটে সবার জন্য পরিবারবান্ধব নিয়মনীতি চালুর মাধ্যমে উদাহরণ তৈরি খুব দরকার। তাই সর্বসম্মতভাবে নতুন নিয়মটি পাশ করা হয়েছে।

সিনেটের এই সিদ্ধান্তে ‍কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিনয়ের ডেমোক্রেটিক সিনেটর ডাকওয়ার্থ এক বিবৃতিতে বলেন, ‘আমি আমার দু’পক্ষের সহকর্মীদেরকেই ধন্যবাদ জানাই, বিশেষ করে নীতি নির্ধারণী কমিটির নেতৃস্থানীয়দের। নতুন অভিভাবকদের যে মাঝেমাঝেই ওই অবস্থাতেও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়, এই ব্যাপারটিকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং এর মাধ্যমে সিনেটকে ২১ শতকে পৌঁছে দিয়েছেন।’

I would like to thank my colleagues on both sides of the aisle, particularly Senator Klobuchar, @RoyBlunt & @SenatorDurbin, for helping bring the Senate into the 21st Century by recognizing that sometimes new parents also have responsibilities at work → https://t.co/jOm9BITC6n pic.twitter.com/XR55Dt8XKL

— Tammy Duckworth (@SenDuckworth) April 18, 2018

Reneta

সিনেট নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান রয় ব্লান্ট এ প্রেক্ষিতে বলেন, একজন বাবা বা মা হওয়া খুবই কঠিন একটা কাজ। সিনেটের নিয়মনীতি দিয়ে সেই কাজ আরও কঠিন করার কোনো মানে হয় না।’

ছোট ছোট বাচ্চাদের বাবা-মা সিনেটরদের জরুরি চাহিদা পূরণে ব্যবস্থা নিতে পেরে আনন্দ প্রকাশ করেন ব্লান্ট তিনি সিনেটর ডাকওয়ার্থ ও তার পরিবারকে অভিনন্দন জানিয়ে নতুন অতিথিকে দেখার আগ্রহ প্রকাশ করেন নিজস্ব বিবৃতিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন সিনেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT